মারা গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা ৬.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি জানান, ‘অনেকদিন ধরেই বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল।

তিনি আরো জানান, স্বাস্থ্যমন্ত্রীর মা করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং আরোগ্যলাভ করেছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতাও ছিলো।

এর আগে ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি নিয়মিতভাবে একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে ওই চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর