একটি শিশু দুনিয়ায় আসার পর পরই সে তার পিতা-মাতাকে দেখতে পায়। কিন্ত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তেলেসমতিতে এর ব্যতিক্রম ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড আলফাডাঙ্গা সদর বাজার এলাকার ভোটার ইবাদত বিশ্বাসের পুত্র মোক্তার বিশ্বাসের জীবনে।
জানা যায়, মোক্তার বিশ্বাসের এনআইডি নং- (৭৩১৬২১০৫২০) অনুযায়ী দেখা যায় তার জন্ম ১৯৭১ সালের নভেম্বরের ১৮ তারিখে। কিন্ত মোক্তার বিশ্বাসের ছেলে আয়ুব বিশ্বাসের এনআইডি নং- (২৯১০৩১০৩০০৩১১) অনুযায়ী দেখা যায় তার জন্ম ১৯৬৭ সালের মার্চের ১৮ তারিখে। এতে হিসেব করে দেখা যায়, পিতার সাড়ে ৪ বছর আগে পুত্রের জন্ম হয়েছে।
এবিষয়ে আয়ুব বিশ্বাস বার্তাবাজারকে জানান, ‘আমার ভোটার আইডিতে জন্মতারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। জানিনা কিভাবে এমনটা হলো। এখন ভোটার আইডিটি সংশোধন করতে হবে।’
আলফাডাঙ্গা উপজেলা নিবার্চন কর্মকর্তা শামীম আহমাদ বার্তাবাজারকে বলেন, ‘২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন তাদের তথ্যগত ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। যারা সংশোধনের আবেদন করেছেন তাদের সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস