কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পরান (৩৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এছাড়া দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ বৃহস্প্রতিবার (২৭ মে) সকাল সাড়ে আটটার দিকে গুলিস্তান-বান্ধুরা সড়কের রামেরকান্দা এলাকার সড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

প্রাইভেটকারের যাত্রী শান্ত জানান, উপজেলার রামেরকান্দা আহমেদ সাগর ক্যাফের সামনে আমি গাড়ীতে বসা ছিলাম, গাড়ীর ড্রাইভার পরান দরজা খুলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় নবাবগঞ্জ থেকে আসা একটি একটি পিকাপ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে একইস্থানে দুপুর আড়াইটার দিকে দিশারী ও জয়পাড়া পরিবহনের দুটি বাসের মুখামুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ো দেয়া হয়েছে।

বাস দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ বার্তাবাজারকে জানান, দুপুরে বৃষ্টি ভেজা রাস্তায় ঢাকা বিসিক শিল্পনগরী এলাকা থেকে ছেড়ে আসা দিশারী পরিবহনের একটি বাস গুলিস্তান যাওয়ার পথে জয়পাড়া পরিবহনের একটি বাস তাকে সামনের দিক দিয়ে চাপা দেয়।

এতে জয়পাড়া পরিবহনের ৮ জন যাত্রী এবং দিশারী পরিবহনের ড্রাইভারসহ দুইজন আহত হয়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আটকে পরা ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় রাস্তায় বিশাল জ্যামের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় চালক পলাতক রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু বার্তাবাজারকে জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। তবে পলাতক গাড়ী এবং ঘাতক চালকদের আটকের চেষ্টা চলছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর