পাঁচবিবি শালপাড়ায় সুতা উৎপাদনের কারখানায় আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়ায় তুলা থেকে সুতা উৎপাদনের কারখানায় আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার শালপাড়ায় সাইফুল ইসলাম সাবুর সুতা উৎপাদন কারখানা ও রাইস মিলে এঘটনা ঘটে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অপু কুমার মন্ডল বলেন, বৈদ্যতিক শর্ট সার্কিটের আগুনে সুতার মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
সেখানে সুতা তৈরীর মেশিন, মজুত রাখা তুলা, গোডাউনের ধান, চাল, রাইস মিলের মেশিন ও গুদাম ঘরের আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
মিলন রায়হান/বার্তাবাজার/ভিএস