শিশুকে ধর্ষণের পর হত্যা: খাটের নীচ থেকে মরদেহ উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে দশ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে খাটের নীচে পুতে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজা মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার বালুয়া মাসিমপুর এলাকায় ঐ যুবকের খাটের নীচ থেকে বিভৎস মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই রাজা মিয়া পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে পাশের বাড়ির রাজা মিয়ার ছেলে শাহিন মিয়ার (২০) ঘরে মাটি খোঁড়া দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি জানাজানি হয়। এক পর্যায়ে রহিমার বাড়ির লোকজনও জানতে পারে। সেখানে গিয়ে একটু মাটি সড়াতেই একটি হাত দেখতে পায়। রহিমার বাড়ির লোকজন নিশ্চিত হয় এই হাত রহিমার। পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে রহিমা আক্তার বুধবার সন্ধ্যায় তার মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে পটেটো চিপস খাবার জন্য দোকানে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। সারারাত অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মোঃ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মেয়েটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই যুবকের খাটের নীচ থেকে মরদেহ উদ্ধার করেছে। শিশুটির গলায় কিছুটা কাটা চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।

রকি আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর