আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ১ হাজার ১০৩ জন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে আটকে পরা যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। এই স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২ টা পর্যন্ত ১হাজার ১০৩ জন যাত্রী বাংলাদেশ প্রবেশ করেছেন।
ভারত ফেরত এই সব যাত্রীদের আখাউড়াসহ জেলা শহরের ৯ টি কোয়ারেন্টাইন সেন্টারের রাখা হলেও যাত্রীদের চাপ থাকায়, জায়গা না হওয়াতে নতুন করে আসা যাত্রীদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লায় কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।
এদিকে ভারত ফেরত এই সব যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের শরীলে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাদের কে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল আইসোলেশনে এ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারত ফেরত যাত্রীদের মাঝে করোনা সংক্রমণ দেখা যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এই উপজেলায় সংক্রমণ ঝুকি বেড়ে চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
গত ২৬ এপ্রিল ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ভারেতর সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষনা করেন। কিন্তু যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে তাদেরকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসার সুযোগ রয়েছে।
এই বিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদুর রহমান বলেন, ভারত থেকে আগত লোকদের কঠোর ভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছে।সাধারন জনগণ যেন কোন ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে না পরে সেই দিকে আমরা সতর্ক অবস্থান অবলম্বন করছি।
স্বাস্থ্য ঝুঁকির ব্যপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম বলেন, এই ব্যাপারটি সম্পুর্ন জাতীয় ইস্যু, আমরা উপজেলা প্রশাসন ভারত থেকে আগত যাত্রীদের পুরোপুরি আইসোলেশন নিশ্চিত করার জন্য কাজ করছি ।তারা যেন কোন ভাবে সাধারণ মানুষেট সাথে না মিশতে পারে ও তারা যে হোটেলে আইসোলেশনে রয়েছে সে জায়গা থেকে কোন ভাবে যেন বের না হতে পারে আমরা সেই দিকে কঠোর ভাবে নজর রাখছি।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি