পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সব কিছু বন্ধ থাকলেও বন্ধ নেই সরকারের উন্নয়ন কাজ।
আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নলদহ আরএইচডি হতে জাফরাবাদ আরএইচডি ভায়া বক্সিপুর রাস্তা ও আতাইকুলা ইউনিয়নের পিরপুর আরএইচডি হতে কুচিয়ামাড়া বাজার ভায়া শারদিয়ার গোরস্থান রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস এর মধ্যে দেশের মানুষ ও তাদের সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে।
এসময় আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী,আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই,সদও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি,উপজেলা আওয়ামীলীগ সদস্য সুবহান মিয়া, রতন পাল,আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজল,সহ সভাপতি বাদশা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীরন সাহা,গয়েশপুর ইউনিয়ন পরিষদ সদস্য আশিকুর রহমান, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সভাপতি আলী মাহমুদ ওমর সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি