লোকালয়ে সুন্দরবনের হরিণ, বনবিভাগের কাছে হস্তান্তর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দলছুট হয়ে লোকালয়ে চলে আসে সুন্দরবন থেকে একটি হরিণ।
স্থানীয় সূত্রে জানাযায়- বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে স্থানীয় লোকজন একটি হরিণ দেখতে পায়। পরে হরিণটাকে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয়রা।
স্থানীয়রা দুপুরে রিপোর্টার’কে জানান- আমরা একটি হরিণ দেখতে পেয়ে ধরেছি। পরে শরনখোলা বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে গহীন বনে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি