নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু খাতকে প্রধান্য দিয়ে ২ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকার এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলা সভাপতিত্বে পরিষদের সচীব মোঃ ইসমাইল হোসেন এই বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুকসহ, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বাজেটে ব্যয় ২ কোটি ৪৬ লক্ষ ৭৫ হাজার ৮১৪ টাকা উদ্বৃত্ত ৫৮ হাজার ৩৬৫ টাকা।
রবিন নাটোর/বার্তাবাজার/পি