কাজী নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধিফেনীতে মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে রিসার্স ফর ডেভেলপমেন্ট এর আয়োজনে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজজামান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী,মোঃ শাহজালাল মোহন।
কর্মশালায় বক্তারা বলেন,জরায়ু – মুখের ক্যান্সার মহিলাদের মৃত্যুর অন্যতম কারন।৩০-৬০ বছরের সকল মহিলাদের পাঁচ বছর পর পর অবশ্যই জরায়ু – মুখ (ভায়া)পরীক্ষা করতে হবে।
ফেনী জেলা সদর হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এছাড়া সোনাগাজী, দাগনভূঁঞা, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে জরায়ু – মুখ (ভায়া) পরীক্ষা করা যায়।
অপরদিকে, একজন মহিলা যে কোন বয়সেই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।তাই ২০ বৎসর বয়স থেকেই প্রতিমাসে একবার নিজেই নিজের স্তন পরীক্ষা করার পরামর্শ দেন।
অস্বাভাবিক কোন পরিবর্তন /লক্ষন প্রকাশ পেলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্তন পরীক্ষা করার পরামর্শ দেয়া হয় এই কর্মশালায়।
উক্ত কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ২৫ জন নারী অংশগ্রহন করেন।