শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রত্যাখান করে টাঙ্গাইলে মানববন্ধন

গতকাল শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিলে তা প্রত্যাখান করে অতি তাড়াতাড়ি খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যে ঘোষণা দিয়েছে তা আমরা প্রত্যাখান করছি।

দেশে যখন সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো? সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলার এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

এ সময় তারা আরও বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আপনাকে আমরা প্রত্যাখান করছি আপনি ব্যর্থ একজন শিক্ষামন্ত্রী। অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। দেশে সব কিছু স্বাভাবিক চলছে তাহলে আমরা কি দোষ করেছি আমাদের সময়ের দাবি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার। ১ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রিসা হায়দার, ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐর্শী, ফাহাদুল ইসলাম প্রমুখ।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর