ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২০২১ মৌসুমের জন্য সাকিবকে দলে নিয়েছে জামাইকা তালাওয়াস।
এর আগে সাকিব ২০১৬ ও ১৭ সালে সিপিএলে জামাইকার হয়ে খেলেছিলেন। আবারও জামাইকার জার্সিতে সিপিএল মাতাতে দেখা যাবে সাকিবকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।
সিপিএলের এবারের আসরে অংশ নেওয়া ৬ দলের স্কোয়াড এখনো জানায়নি সিপিএল কর্তৃপক্ষ। তবে শুক্রবারের (২৮ মে) মধ্যেই ৬ দলের স্কোয়াড ঘোষণা হবে।
সিপিএলে বার্বাডোজ ও জামাইকার হয়ে সাকিব ৩০টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৩৫৪ রান ও বল হাতে নিয়েছেন ২৯টি উইকেট।
করোনা পরিস্থিতির কারণে গত আসরের মত এই আসরেও ক্রিকেটার এবং কোচিং স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার অর্ধেক দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।
বার্তাবাজার/নব