ভারতে মাস্ক না পরায় হাতে-পায়ে পেরেক গাঁথলো পুলিশ!

মাস্ক না পড়ায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারেলিতে এক ব্যক্তির হাত-পায়ে পেরেক গেঁথে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

ভুক্তভোগীর মায়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ঘটনার খবর পেয়েই ওই ব্যক্তির মা স্থানীয় থানায় ছুটে যান। থানা থেকে বলা হয় তার ছেলেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কয়েক ঘন্টা ধরে খোঁজার পর গুরুতর জখম অবস্থায় ছেলেকে পান তিনি। ওই ব্যক্তির মা অভিযোগ করেন, তার ছেলের হাত-পায়ে পেরেক গেঁথে দিয়েছে পুলিশ। গ্রেফতার করার হুমকিও দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মে) ওই নারী পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে বারেলি পুলিশের এসএসপি রোহিত সাজওয়ান বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি পুরনো অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেতে পুলিশের বিরুদ্ধেই সে পাল্টা অভিযোগের চক্রান্ত করেছে। ওই ব্যক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর