বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার লজ্জাজনক: জয়সুরিয়া

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এই প্রথম লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

সিরিজে প্রথম ম্যাচে ৩৩ রানে ও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। প্রথমবারের মত টাইগারদের কাছে সিরিজ হারল লঙ্কানরা।

বাংলাদেশে কাছে সিরিজ হার লজ্জাজনক হিসেবে দেখছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে সবাইকে লড়াই চালিয়ে যেতে বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি লিখেন, একজন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হওয়ার সুবাদে আমার পক্ষে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হারটি মেনে দেওয়া কঠিন। জাতির সম্মান এখন ঝুঁকিতে রয়েছে, শেষ ম্যাচে লড়াই চালাও ছেলেরা।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে দারুণ সুযোগ লঙ্কানদের হোয়াইটওয়াশ করার এবং ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট অর্জন করার। এখন লঙ্কানরা শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর