ছাত্রকে বলাৎকার, হেফজখানার শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি হেফজখানা মাদ্রাসার নয় বছর বয়সী ছাত্রকে বলৎকারের অভিযোগে আবদুল্লাহ মোজাহিদ (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।

গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার ডিস দেলোয়া’র পুত্র। বাবা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার সুবাধে ছেলেকে অবৈধভাবে শিক্ষক নিয়োগ দেয় এমন অভিযোগ স্থানীয়দের।

বুধবার দিনগত রাতে ছেলেটির নানা লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ঘণ্টাখানেকের মধ্যে অভিযুক্ত শিক্ষক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ছেলেটির নানা জানান, বলাৎকারের পর ঘটনা বাইরে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে বুধবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় এসে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ জানান, অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর