প্রাণঘাতী করোনায় বিশ্বের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ লাখ ১১ হাজার ৭৩৫ জন। মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।
করোনায় মোট মৃত্যুর হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ লাখ ৬ হাজার ১৬৬ জন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ব্রাজিল ও ভারত।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪ লাখ ৫৪ হাজার ৬২৩ জন এবং ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জন করোনা রোগীর।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ১২ হাজার ১৫০ জন রোগী এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৪০১ জন। এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে।
বুধবার ভারতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৪২ জন করোনা রোগী। দৈনিক আক্রান্ত ও মৃতের হিসাবে ভারতের পরেই আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
বার্তাবাজার/পি