রাতে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে নিজের গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (২৬ মে) রাতে হাতে বৈঠা নিয়ে ছোট নৌকা চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিটি পোস্ট করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ।

সেখানে তিনি লিখেন, সুনামগঞ্জ জেলার আলোকিত ভালো লাগার ও ভালবাসার মানুষ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বুধবার নিজ নির্বাচনী এলাকায় এসেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার নির্বাচনী এলাকার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর