ইয়াসের পর আসছে ‘গুলাব’

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তাণ্ডবের শেষ হলেও রেখে যাচ্ছে ক্ষত চিহ্ন। ইয়াসের ক্ষত শেষ হতে না হতে শুরু হতে যাচ্ছে আরেকটি ঝড়। ইয়াসের পরেই আসতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’।

ঝড়টি আরব সাগর ভারত মহাসাগর, কিংবা বঙ্গোপসাগরে জন্ম নেবে। ঝড়টি সৃষ্টি হলে সমুদ্র উত্তাল হবে এবং বিশালাকার ঢেউ আছেড়ে পড়বে উপকূলে। কিন্তু কোন সাগর বা উপকূল তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ইয়াসের পর দক্ষিণ এশিয়ার পরবর্তী সাগর দানবের জন্ম এখনো হয়নি। জন্ম না হলেও পরবর্তী সাগর দানবের নামকরণ করেছে পাকিস্তান। দেশটি আগত ঝড়ের নাম দিয়েছে ‘গুলাব’। উর্দু, ফারসি, হিন্দিতে গুলাব অর্থাৎ গোলাপ।

সেই গোলাপ নামের আগত সাগর দানব ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড ও সংলগ্ন কিছু উপকূলীয় দেশের কোন দিকটি বেছে নেবে তা নির্ভর করছে মহান সৃষ্টিকর্তার উপরে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর