আগামী দু’ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে দু’দিন পরে এ বৃষ্টিপাত কমে যাবে।

ঘূর্ণিঝড় ইয়াস ভারতের দিকে গতিপথ নেয়ায় সাগর ধীরে ধীরে শান্ত হচ্ছে। তবে পূর্ণিমার কারণে সাগরে জোয়ারের উচ্চতা ছয় ফুটের বেশি হয়ে পানি লোকালয়ে।

বুধবার (২৬ মে) ভারতের ওড়িশা রাজ্যের উত্তর উপকূলে আঘাত হানার পরই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল ঘূর্ণিঝড় ইয়াস শক্তিশালী থেকে অতি-শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিলো। কিন্তু বুধবার (২৬ মে) স্থলভাগে পৌঁছেই শক্তি হারাতে শুরু করে ইয়াস।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশাল, খুলনা, ঢাকা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী ভর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর