করােনা টেস্টের ফলাফল নিয়ে বিদেশগামীদের সাথে প্রতারণাকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

র‌্যাব-১ এর অভিযানে রাজধানী হতে কোভিড-১৯ টেস্টের ফলাফল নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সাথে প্রতারণাকারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য ১) মোহাম্মদ জসীমউদ্দীন (২৩), জেলা-সুনামগঞ্জএবং রাতে রাজধানীর দক্ষিনখান থেকে প্রতারক চক্রের অপর সদস্য ২) মোহাম্মদ তারেক (২৫), জেলা- নোয়াখালী’দ্বয়কে আটককরে র‌্যাব-০১ এর একটি দল।

বর্তমান করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী সাধারণ যাত্রীদের করোনা টেস্ট একটি আবশ্যিকবিষয়। যে সকল বিদেশগামী যাত্রীর রিপোর্ট করোনা টেস্টে পজিটিভ হয় তারা বিদেশ যাত্রা করতে পারে না। বাংলাদেশ হতেমধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী সাধারণ যাত্রীদের এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ বিদেশগামীযাত্রীদের জিম্মি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। দেশের বিভিন্ন জেলায় যেসকল করোনা টেস্টিং সেন্টারেবিদেশগামী যাত্রীদের টেস্টের জন্য স্যাম্পল নেওয়া হয়, তারা সেই সমস্ত হাসপাতালে ঘুরে ঘুরে অথবা লাইনের পাশে দাড়িয়েবিদেশগামী যাত্রীদের নাম এবং মোবাইল নাম্বার সংগ্রহ করত। পরবর্তীতে প্রতারক চক্র বিদেশগামী যাত্রীদের ফোন করে তারাযেসকল কেন্দ্রে স্যাম্পল দিয়েছিল সেই সকল কেন্দ্রের সংশ্লিষ্ট হাসপাতালের ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে তাদের টেস্টের ফলাফলনেগেটিভ হওয়া সত্ত্বেও করোনা পজিটিভ হয়েছে বলে মিথ্যা তথ্য জানাত এবং করোনা পজিটিভ হওয়ায় বিদেশ যেতে পারবে নাবলে হুমকি প্রদান করত। অতঃপর তারা ঐ সকল সাধারণ বিদেশগামী যাত্রীদের জিম্মি করে রিপোর্ট নেগেটিভ করার আশ্বাসদিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই প্রতারক চক্রটি গত প্রায় এক মাসধরে সাধারণ বিদেশগামী যাত্রীদের হয়রানি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। বিষয়টি র‌্যাব ফোর্সের গোয়েন্দা শাখার নজরেআসলে র‌্যাব ফোর্সের গোয়েন্দা শাখা এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব-১ এর একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তানজীন মাহমুদ তনু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর