খালেদা জিয়ার ফুসফুসের ডান পাশের পাইপটিও খোলা হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ফুসফুসের পানি বের করার জন্য বুকের ডান পাশে লাগানো পাইপটিও খুলে ফেলা হয়েছে। এর আগে গেল ১৯ মে তার বুকের বাম পাশের পাইপটি খুলে ফেলা হয়।

বিএনপি’র একটি সূত্র থেকে জানা যায়, গত সোমবার (২৪ মে) মেডিকেল বোর্ডের চিকিৎসকরার পরামর্শ করে খালেদা জিয়ার বুকের ডান পাশের পাইপটি আজ খুলে ফেলে।

বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এছাড়া অল্পকিছু সমস্যা আছে বাকিগুলো ভালো দেখা গেছে।

তারা আরো জানান, বিএনপি চেয়ারপারসন হাসপাতালের মধ্যে প্রায় ৫০ গজের মতো হেঁটেছেন। এখন তাঁকে ফিজিওথেরাপির অংশ হিসেবে প্রতিদিন হাঁটানো হচ্ছে। কারণ, দীর্ঘ সময় তিনি বিছানায় ছিলেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে ডান পাশের পাইপটি খুলে দেয়া হয়েছে। এখন আমরা পর্যবেক্ষণ করবো, নতুন করে আবার পানি জমে কি না?

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়াকে এখনো সিসিইউ-তে থেকে কেবিনে স্থানান্তর করার মতো পরিস্থিতি হয়নি। তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখনো তার কিডনি দুর্বলতা রয়েছে। ডায়াবেটিসও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর