সাভারে আরও ৩ জন করোনায় আক্রান্ত

ঢাকার সাভার উপজেলায় আরও ৩জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এই নিয়ে সাভার উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪১০ জন।

বুধবার (২৬ মে) রাতে বার্তা বাজারকে এই তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মো. আরমান আহমেদ।

তিনি জানান, সাভারে সর্বশেষ গত ২৪ মে, ২০২১ তারিখে মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ হয়, তাদের ভিতর ৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন উল্লেখ করে তিনি জানান বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পজিটিভ কোনো রোগী ভর্তি নেই।

প্রসঙ্গত, এপর্যন্ত সাভার উপজেলায় মোট ১৫৯৯৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এই উপজেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর