ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে ভারতীয় টিভির প্রতারণা

ভারতের ওড়িশা রাজ্যের উত্তর উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ২ জন নিহত হয়েছে। ওই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। যা কখনও আবার ঘণ্টায় ১৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। গতকাল ঘূর্ণিঝড় ইয়াস শক্তিশালী থেকে অতি-শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিলো। কিন্তু বুধবার (২৬ মে) স্থলভাগে পৌঁছেই শক্তি হারাতে শুরু করে ইয়াস।

এরকম একটি দুর্ভোগ পরিস্থিতির মধ্যে ভারতীয় ‘নিউজ ১৮’ টিভি চ্যানেলের লাইভ ভিডিওর একটি ক্লিপ ভাইরাল হয়েছে।

ভারতীয় ‘নিউজ ১৮’ টিভি চ্যানেলের লাইভ করা ভিডিওটিতে দেখা যায়, হাঁটু পানিতে সাঁতারের অভিনয় করে মানুষকে সাহায্যের কথা বলছেন সিভিল ডিফেন্সের দুই তরুণ-তরুণী। এসময় তারা অথৈ পানিতে শুয়ে বলছেন (আসলে হাঁটুপানি) আমরা এভাবে সাতার কেটে গ্রামের মানুষকে সাহায্য করবো। এবং নিরাপদ স্থানে সরিয়ে নিবো।

এ সময় রিপোর্টারও ক্যামেরার সামনে বলেন, ‘ এভাবেই সাঁতার কেটে সিভিল ডিফেন্সের কর্মীরা মানুষকে সাহায্য করছেন, মানুষের পাশে দাড়াচ্ছেন।

বুধবার (২৬ মে) এই চতুরতামূলক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

সমালোচকদের মধ্যে অনেকে মন্তব্য কেরে বলেছেন, সাক্ষাৎকারদানকারীরা সাঁতরাচ্ছেন, ঠিক তাদের কাছেই দাঁড়িয়ে কীভাবে সাক্ষাৎকার নিচ্ছেন রিপোর্টার। এটা রীতি মতো বাটপারি ছাড়া কিছু নয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর