করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্কুল খোলা ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ব্যনবেইস।
বুধবার (২৬ মে) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের সঙ্গে আইইআইএমএস প্রকল্পের কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়টি জানিয়ে এরইমধ্যে আদেশ জারি করা হয়েছে।
প্রকল্প পরিচালক অধ্যাপক শামসুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, আইইআইএমএস প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ ও স্কুল না খোলা পর্যন্ত তথ্যছক পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর তথ্যছক পূরণের সময়সীমা পরবর্তীতে জানানো হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম