লালমোহনে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার লালমোহন উপজেলায় মোঃ সজিব (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুগন্ধা আবাসন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোঃ সজিব ওই আবাসনের বাসিন্দা মোঃ আবদুর রবের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিবের মানসিক সমস্যা ছিল। মঙ্গলবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে স্থানীয় মক্তবের শিশুরা গাছের সাথে সজিবের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রথমে তার পরিবারকে জানায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটণে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর