জুনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জো বাইডেনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী জুনে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সুইজারল্যান্ডের জেনিভায় আগামী ১৬ জুন দুই প্রেসিডেন্টের বৈঠক হবে বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ইউক্রেইন, সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমানবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন দুই প্রেসিডেন্ট।

দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা যাতে না বাড়ে, আসন্ন বৈঠকে তার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

উন্নত দেশগুলোর জোট জি-৭ এবং ন্যাটো জোটের মিত্রদেশগুলোর সঙ্গে পরপর বৈঠক শেষে পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন। বৈঠক শেষে জেনিভা থেকে ব্রাসেলসে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর