সাতক্ষীরায় প্রায় ৩০০ বিঘার মৎস্য ঘের প্লাবিত

সাতক্ষীরার চাম্পাফুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মশরকাটি গ্রামে প্রায় ৩০০ বিঘার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। ২৬ মে (বুধবার) সকাল থেকে ঘূর্ণঝড় ইয়াসের প্রভাবে এবং একই সাথে পূর্ণিমা তিথীর ভরাকটালের কারণে নদীর পানি অসাভাবিক বৃদ্ধির ফলে চাম্পাফুল ইউনিয়নের মশরকাটি গ্রামের প্রায় ৩০০ বিঘার মত মৎস্য ঘের প্লাবিত হয়েছে বলে জানা যায়। যা ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়াতে পারে ৩ কোটি টাকায়।

মশরকাটি গ্রামের যে পরিবার গুলো নদীর চরে বসবাস করে তাদের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে।

ঐ পরিবার গুলোর শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারীদের অবস্থা দুর্বিসহ। এছাড়া গবাদী পশু, হাসমুরগীর নিরাপত্তা নেই। তাদের সুপেয় পানির প্রচন্ড অভাব। ইউনিয়নের এই এলাকায় যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন কষ্ট।

স্থানীয় সমাজকর্মী শিক্ষক আমিনুর রহমান জানান, মশরকাটি গ্রামটি প্রত্যান্ত এলাকায় হওয়ায় এখানে নানা রকম সমস্যা রয়েছে। তবে এখানে সব চেয়ে বড় কষ্ট খাওয়ার পানির সংকট। নদীর পানি বৃদ্ধি পেয়ে এলকায় প্রবেশ করায় তীব্র খাওয়ার পানির সমস্যা সৃষ্টি হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হক গাঈন বার্তাবাজারকে জানান, চাম্পাফুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মশরকাটি গ্রামে প্রায় ৩০০ বিঘার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এ এলাকার মানুষের জীবযাত্রা মাছ চাষে। তাই নদীর পানিতে সব ভেসে যাওয়ায় এখানের মানুষের কষ্টের শেষ থাকবে না।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর