দুর্বল হয়ে গেছে ‘ইয়াস’, হয়নি বড় ক্ষয়ক্ষতি

ভারতের ওড়িশা রাজ্যের উত্তর উপকূলে আঘাত হানার পরই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল ঘূর্ণিঝড় ইয়াস শক্তিশালী থেকে অতি-শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিলো। কিন্তু বুধবার (২৬ মে) স্থলভাগে পৌঁছেই শক্তি হারাতে শুরু করে ইয়াস।

ভারতের আবহাওয়া অফিস জানান, স্থানীয় সময় ১২ টার দিকে ভারতের ওড়িশা রাজ্যের উত্তর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ওই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। যা কখনও আবার ঘণ্টায় ১৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। তবে ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে ঝড়টি।

তবে এ ঝড়ের প্রভাবে ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরে এ ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ছিলো।

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের ওড়িশায় ২ জনের মৃত্যু হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসের তুলনায় ঝড়টি দুর্বলভাবে আছড়ে পড়ায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জেনা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সেখানে স্থানীয় সময় বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে বান আসতে পারে, যা আগামীকালও থাকবে। এসময় পাঁচ ফুটের মতো জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসে অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর