সাভারে মহাসড়ক রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন
ঢাকার সাভারে মহাসড়ক রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ মে) তেঁতুলঝোড়া ইউনিয়নে তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আরএইচডি সড়ক (আরিচা মহাসড়ক পর্যন্ত) রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মোঃ রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফিরোজ কাজল প্রমুখসহ অন্যরা।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস