‘ইসরাইলি নেতারা যুদ্ধাপরাধী, তাদের বিচার করতে হবে

গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল তাদের এই অপরাধে বিচার করতে হবে বলে হবে জানান, জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনির বিরুদ্ধে যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান। যা মানবতা বিরুধী ও যুদ্ধাপরাধ।

ইরানের প্রতিনিধি আরো বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি।

এ সময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী। এ ধরণের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে।

বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর