গাংনী পৌরবাসী আর্সেনিকমুক্ত ও আয়রন মুক্ত সুপেয় পানি পাবে: সাহিদুজ্জামান খোকন
মেহেরপুরের গাংনীতে দ্রুত সময়ের মধ্যে পৌরবাসী আর্সেনিকমুক্ত ও আয়রন মুক্ত স্বাস্থ্যসম্মত সুপেয় পানি পাবে বলে আশ্বস্ত করেছেন এমপি সাহিদুজ্জামান খোকন। আজ বৃধবার দুপুরের দিকে গাংনী পৌরসভায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্লান্ট ও স্যানিটারী প্রকল্পের ওয়াটার ট্রিটমেন্টের কাজ ও উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন কালে এসব কথা বলেন মেহেরপু-২ গাংনী আসনরন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
তিনি আরও বলেন, গাংনী পৌরসভার মেয়র একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তিনি এর আগেও মেয়র ছিলেন। পৌরবাসীর নাগরিক সেবা দানে তিনি অগ্রনী ভ্থমিকা রাখেন। এই পৌরসভাকে তিনি তার দক্ষতা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরে অচিরেই ক শ্রেণির পৌরসভায উন্নীত করতে পারবেন। সম্প্রতি পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে একসাথে ঢাকায় মন্ত্রণালয়ে কাজ করেছি।
এমপি বর্তমান মেয়রের নানামূখী উন্নয়ন যেমন রাস্তা নির্মাণ, রোড লাইট, শহর পরিচ্ছন্ন রাখতে আবর্জনা ময়লা পরিস্কার কার্যক্রমে প্রশংসা করেন।
এ সময় গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী জেলা জন স্বাস্থ্য প্রকৌশলী আশরাফ আলী,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী শামিম রেজা, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুক বাসার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর এমপি মহোদয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন।
তিনি কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ কওে বলেন, এখানে কোন রকম অনিয়ম দুর্নীতি করা যাবে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করে নিম্নমানের কাজ মেনে নেয়া হবে না। তিনি সংস্কার কাজ বুঝে নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্কে নিদের্শনা দেন।
মাসুদ রানা/বার্তাবাজার/ভিএস