এবার সেফটিক ট্যাংক হতে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে সেফটিক ট্যাংকের ভেতর থেকে সেতু আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬মে) দুপুরে উপজেলার বাশাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ওই গৃহবধূর নাক, মুখ, মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাতে তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর