চিত্রনায়ক ফারুক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। তাকে দীর্ঘদিন ওই হাসপাতালের আইসিইউতে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। হঠাৎই তার শারীরিক অবস্থার আবারো অবনতি হওয়ায় আইসিউতে পাঠানো হয়েছে।
ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানান, নায়ক ফারুককে গত ১ মে আবারো আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ‘গত মাসে তাকে (ফারুক) মাত্র দু’দিন কেবিনে রাখা হয়। এরপরে তার শারীরিক অবস্থার আবারো অবনতি হলে আইসিইউতে দ্রুত স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, নায়ক ফারুক ৮ বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসে সিঙ্গাপুর যান তিনি। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক।
বার্তাবাজার/ই.এইচ.এম