রাজবাড়ী‌তে নদী‌তে গোসল কর‌তে নে‌মে প্র‌তিবন্ধী কি‌শো‌রের মৃত্যু

রাজবাড়ী সদর উপ‌জেলার বরাট ইউ‌পির উড়াকান্দা এলাকার পদ্মা নদী‌তে গোসল কর‌তে নে‌মে সালমান সরদার (১২) নামে এক প্র‌তিবন্ধী কি‌শে‌া‌রের মৃত্যু হ‌য়ে‌ছে।

বুধবার (২৬ মে) দুপু‌রে উড়াকান্দা বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘ‌টে।

সালমান ওই এলাকার অা‌লেক সরদা‌রের ছে‌লে।

বরাট ইউ‌পি চেয়ারম্যান শেখ ম‌নিরুজ্জামান সালাম জানান, দুপু‌র ১২টার দি‌কে উড়াকান্দার পদ্মা নদী‌তে প্র‌তিবন্ধী কি‌শোর সালমান গোসল কর‌তে নে‌মে ডুব দেয়। দীর্ঘ সময় না ওঠায় স্থানীয়রা খুজা-খু‌জি ক‌রে ওই কি‌শে‌া‌রের লাশ উদ্ধার ক‌রে। অাজ নদী‌তে অ‌নেক ঢেউ। হয়‌তো ওই ঢেউ‌য়ের কার‌ণে ডু‌ব দি‌য়ে সে অার উঠ‌তে পা‌রে নাই।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর