কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারীকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার (২৬ মে) আনুমানিক ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জিনজিরা বাশপট্টি এলাকা থেক তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

আটককৃত ছিনতাইকারী তৌহিদুল ইসলাম বিল্লাল ওরফে ধোপা বিল্লাল (২৯), আলামিন হোসেন (২৫), সাগর হোসেন সৈকত (২৬) ও মোঃ সবুজ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) সাহাব উদ্দিন সাংবাদিকদের জানান তারা ৪ জন সকলেই জিনজিরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশাদার ছিনতাইকারী। তার জিনজিরা ও আগানগর ইউনিয়নের বুড়িগঙ্গা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পথচারীদের গতিরোধ করে তাদের সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল এবং মূল্যবান সামগ্রী ছিনতাই করে থাকে। অনেক সময় সুযোগ পেলে পথচারীদের আটকে রেখে বিকাশের মাধ্যমে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকাও আদায় করে। তাদের মধ্যে ধোপা বিল্লালের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলাসহ বাকিদের নামেও একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর