বঙ্গোপসাগরে ডুবে গেল জাহাজ এম ভি সানভ্যালী, ১২ নাবিক উদ্ধার

বঙ্গোপসাগরের চরে ডুবে গেছে পাথর বোঝাই লাইটারেজ জাহাজ এম ভি সানভ্যালী। বুধবার (২৬মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর সাগর থেকে বিমানবাহিনীর ২টি হেলিকপ্টারের সহায়তায় ১২ জন নাবিককে উদ্ধার করা হয়।

বিমান বাহিনীর গ্রুপ কমান্ডার আবু সালেহ মাহমুদ মান্নাফি জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে সকালে ভাসানচর এলাকায় আটকে যায়। দুপুরে গভীর সমুদ্র থেকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ১২ জন নাবিককে উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকদের চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের জাহাজ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর