কসবায় ঢাবি শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষুব্দ নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় স্বাাধীনতা চত্ত্বরে ঢাবি’র মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমান খুন হওয়ার রহস্য উদঘাটনে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বিক্ষুব্দ নাগরিক সমাজের পক্ষে কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো.সোলেমান খানের সভাপতিত্বে এবং সাংবাদিক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড.মুহাম্মদ ইদ্রিস ভূইয়া, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো.আবু জাহের, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম সরকার, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো.শাহ আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো.হুমায়ুন কবির, বিশিষ্ট কবি, লেখক ও শিক্ষক মো.জহিরুল ইসলাম স্বপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ও ঢাবি’র ছাত্র নিহত হাফিজুর রহমানের বন্ধু সোহান মাহমুদ।
বক্তাগন ঢাবি’র মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমানের খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেছেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি