বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় মিম সরকার (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের বাবা মোফাজ্জল হোসেন।

আজ বুধবার সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার শেখাহার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম সরকার কাহালু উপজেলার কাউরা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বার্তাবাজারকে বলেন, দুর্ঘটনার পরপরই নওগাঁ ট্রাভেলস নামের বাসটি আটক করা হয়েছে। বাসের চালক হেলপার পালিয়ে গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর