ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনে থাকা এক গরু ব্যবসায়ী এনামুল মন্ডল (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দিকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দিতে দাশুরিয়া–রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বরদীর মুলাডুলির শেখপাড়া হতে দাশুড়িয়া অভিমুখে একটি গরুবোঝাই নসিমন সরাইকান্দি আর আর পি ফিড মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী এসবি পরিবহনের একটি বাস এর সঙ্গে সংঘর্ষ হয় এ সময় নসিমনে থাকা গরু ব্যবসায়ী ও নসিমনের চালক উকিল উদ্দিন (৬০) আহত হয়।
পরে তাদের স্থানীয় জনসাধারণ উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক এনামুল মন্ডলকে মৃত্যু ঘোষণা করেন। নিহত এনামুল উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারি আনান্দ বাজার এলাকার খুদু মন্ডলের ছেলে বলে জানা গেছে।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো: মনিরুজ্জামান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত গরু ব্যবসায়ী মুলাডুলির শেখপাড়া এলাকা থেকে গরু কিনে আওতাপাড়া হাটে নিয়ে যাচ্ছিলেন। পথে মধ্যে সরইকান্দিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন উল্ডে তিনি নিহত হন। তিনি আরও জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার একইস্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ এক সিএনজি যাত্রী নিহত হন। এ ছাড়া মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এরই পরিপেক্ষিতে এলাকাবাসি এখানে ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থার দাবি জানিয়েছেন।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি