করোনাভাইরাস মোকাবিলায় চলমান লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মে) মধ্যরাতে কনের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে পন্ড করে দেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।
ওই রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা গ্রামে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।
এ সময় বর-কনের অভিভাবকদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। কনে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) সঙ্গে একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের তাঁত শ্রমিকের (২২) বিয়ের আয়োজন চলছিল।
এম এ মালেক/বার্তাবাজার/পি