টাঙ্গাইলে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে দুইশ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (২৬ মে) রাত সাড়ে ১টার দিকে উপজেলার কোনাবাড়ী ব্রিজের উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাবনাপাড়া এলাকার মৃত আক্রামুর জামানের ছেলে মাসুদ খান তালুকদার (৪০), ঐ এলাকার গাজী মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও ঐ এলাকার চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (১৯)।

এসময় তাদের কাছ থেকে দুইশ’ পিস ইয়াবা ও নগদ (১১ হাজার ৯৬০) টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২- সিপিসি-৩- টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। উপজেলার এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ ও যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর