বান্দরবান লামা ফাইতং ইউনিয়নের অলিকাটা এলাকা থেকে মোটর সাইকেল চালক খুনের ঘটনার মূল অভিযুক্ত আসামী আবদুল্লাহ (১৬) কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৫’মে ২১) দিনগত রাত ৮টা ৫মিনিটের সময় র্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল তাকে আটক করে।
র্যাব-১৫ জানায়, ফাইতং ইউপিস্থ অলিকাটা নামক স্থানে পাহাড়ের ঢালে যুবক খুনের মত বর্বরোচিত হত্যা মামলার রহস্য উদঘাটনপূর্বক প্রধান অভিযুক্ত আবদুল্লাহ (১৬) কে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার।
উল্লেখ্য যে, লামা উপজেলার ফাইতং ইউপির অলি কাটার ঝিরির (লাল পাইন্না ঝিরি) একটি লেবু বাগানে মিলল ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ। শুক্রবার (২১ মে) দুপুর ২টায় লাশটি দেখতে পেয়ে লামা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
উদ্ধার হওয়া লাশটি চকরিয়া মাইজ পাড়া এলাকার নুরুল ইসলাম ও ছমুদা বেগমের ছেলে মমিনুল ইসলাম (১৭) বলে জানা গেছে। নিহত মমিনুল হক পেশায় একজন মোটর সাইকেল চালক বলে জানা যায়।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি