ইয়াসের প্রভাবে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ২০ গ্রামের মানুষ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জায়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে ২০টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, জমির ফসল ও গবাদিপশু।

বুধবার দুপুর ১২টার দিকে জোয়ারের সাথে উপজেলার নিম্নাঞ্চল গুলোতে পানি ডুকতে শুরু করে। এছাড়াও সোনাদিয়ার হইকবাদা সহ কয়েকটি জায়গায় বেড়িবাধ ছিড়ে পানি ডুকে পড়ে।

জানা যায় , দুপুর ১২টার দিক জোয়ার শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে জোয়ার ও বাতাসের তীব্রতা বাড়তে থাকে। সকাল থেক গুড়ি গুড়ি বষ্টি হচ্ছিলো। মেঘনা নদীত স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় উপজলার নিম্নাঞ্চলে পানি ডুকে পড়েছে। এতে ৪-৫ ফুট পানিতে তলিয়ে গেছে সুখচর, নলচিরা, চরঈশ্বরর, সোনাদিয়া, হরণী, চানন্দীসহ নিঝুমদ্বীপের ২০টি গ্রাম।

হাতিয়া উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পুর্ণিমার প্রভাব এক হয়ে যাওয়ায় জোয়ারের পানি স্বাভাবিকর তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাতের জোয়ারেও আরো বেশী প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো ইমরান হোসেন জানান, অস্বাভাবিক জোয়ারে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছ। ১৮২টি আশ্রয়কদ্রে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর