ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে মুশফিক-রিয়াদের উন্নতি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ।

এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরই ফলে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিক-রিয়াদের।

প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ১২৫ রান করেন মুশফিক। এরই ফলে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৪ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে রিয়াদ প্রথম ম্যাচে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। আর দ্বিতীয় ম্যাচে করেন ৪১ রান। এই সুবাদে র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৩৮ নম্বর উঠে এসেছেন রিয়াদ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর