৩ বছরের ভিতর দুর্গাপুর পৌরসভা হবে মডেল পৌরসভা: মেয়র
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নগর উন্নয়ন বিষয়ক ওয়ার্ড সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ মে) রাতে সাবেক কমিশনার মো. নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে ৪ নং ওয়ার্ডবাসীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৪ং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ড কাউন্সিলর এস এম কামরুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর-এ আলম।
এছাড়াও বক্তব্য রাখেন প্যানেল মো. মশিউজ্জামান বাদল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিউটি আক্তার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া।
৪ নং ওয়ার্ড বাসীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক কাউন্সিলর রতন তালুকদার, প্রধান শিক্ষক চন্দন দাস, শামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল চক্রবর্তীসহ স্থানীয় ওয়ার্ড বাসী।
ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রকৌশলী নওশাদ আলম।
পৌরবাসীর উদ্দেশ্য মেয়র আলা উদ্দিন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে পৌর মেয়রের আসনে বসিয়েছেন। আপনাদের সমস্যা নিরসনে আমি সর্বদা কাজ করে যাবো। আগামী তিন বছরের মধ্যে দুর্গাপুর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করবো। তিনি পৌরবাসীর সকলের সহযোগিতা চেয়েছেন।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি