ফিলিস্তিন দূতাবাসে ঔষধ উপহার নিয়ে ‘চলো স্বপ্ন ছুঁই’

“সময় এবার মুসলিম উম্মাহর পাশে দাড়ানোর” ঈদের আমেজ না কাটতেই এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের সেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই উদ্যোগ নিয়েছিলো ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাড়ানোর।

বুধবার (২৬ মে) সকালে ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের পক্ষে একজন প্রতিনিধির হাতে ফিলিস্তিনি মুসলিম উম্মাহদের জন্য উপহার স্বরূপ পঞ্চাশ হাজার ঔষধ তুলে দেয় চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা মোঃ মুহতাসিম আবশাদ জিসান এবং সহ প্রতিষ্ঠাতা মোঃ তানজিম আলম তাসিন।

ফিলিস্তিনিদের প্রতি এরূপ ভালোবাসা দেখে চলো স্বপ্ন ছুঁই এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন,”আমরা সকলেই ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মাঝে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানি।। ইসরায়িলিরা ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার করে চলেছে তা একদম সহনীয় নয়। আমরা প্রথমে এক লাখ ঔষধ পাঠানোর উদ্যোগ নিলেও পরবর্তীতে দূতাবাস থেকে আমাদেরকে সময় স্বল্পতার বিষয়টি জানানো হলে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি তাই তাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করলাম।

এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতা কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনিদের জন্য ঔষধ সংগ্রহের সময় যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন।

চলো স্বপ্ন ছুঁই এর সহ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ তানজিম আলম তাসিন বলেন,”মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।ফিলিস্তিনের মানুষের জন্য বাংলাদেশের মানুষ যতটা সংগ্রাম করেছে পৃথিবীর কোন দেশের মানুষ তা করেনি। ইসরায়েলের এই অন্যায় অত্যাচার বিশ্ববাসী দেখেছে। প্রত্যেক মুমিনের হৃদয় কেঁদে উঠেছে গাজা উপত্যকার নিরীহ মানুষের জন্য। ঐ মজলুম ভাইবোনদের জন্য সামন্য কিছু ঔষধ আমরা সংগ্রহ করেছি।

ফিলিস্তিনের অসহায় মানুষদের ভালোবেসে, আমাদের বিশ্বাস করে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জালিমদের পরাজিত করেন, মুমিনদের বিজয় হবে ইনশাআল্লাহ।

রংপুরের দুই তরুনের প্রতিষ্ঠিত সংগঠন ” চলো স্বপ্ন ছুঁই ” এসকল কার্যক্রম ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সারাদেশেই। রংপুরের সুশীল সমাজ মনে করেন প্রতিটি সংগঠন দেশের যে-কোনো দূর্যোগ মোকাবেলার পাশাপাশি বিভিন্ন দেশের সংকটময় সময় নিজেদের সক্রিয় ভূমিকা পালন করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর