শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন বা বিধিনিষেধের মধ্যে আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না।

লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেয়া শেষ। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।

দেশে করোনার সংক্রমণ বাড়ায় ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর মার্চের শেষের দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। এরপর সারাদেশে লকডাউন জারি করা হয়।

সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় লকডাউন শিথিল করা হয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা ছিল। তবে আজ তা আরও বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর