করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে একদিন আগেও সংক্রমণ ও মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি বদলে গেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৪২১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার মানুষ। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে।
বুধবার (২৬ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব