পাবনায় রনির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা শহরের রাধানগর এলাকায় রনি হোসেন ওরফে ভাইস্তে রনি (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত পরিবার ও এলাকাবাসী।

আজ বুধবার বেলা ১১ টার সময় পাবনা হামিদ রোড় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন বক্তব্যে রাখেন, নিহত রনির বড় ভাই জাহিদ হাসান রানা, মেহেদী হাসান হিরোক বলেন, এলাকার কিছু চিহিৃত সন্ত্রাসী আমার ভাইকে নিঃসংশভাবে হত্যা করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন এবং এই সব সন্ত্রাসী এলাকায় মাদক বিক্রিসহ নারীদের প্রতি কুপ্রস্তাব দেন এবং তাদের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা রয়েছে তাদের সাথে কারা ইন্ধন দাতা আছে তাদেরও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করেন।

উল্লেখ্য; গত বৃহস্পতিবার বিকেলে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে একটি দোকানে বসেছিলেন রনি। এ সময় মিরাজুলের নেতৃত্বে দু’টি মোটরসাইকেলযোগে ৬জন যুবক এসে রনির উপর হামলা করে। এ সময় রনিকে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোঃ মাসুুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর