জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে।

এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে আগামী ২৯ মে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার বাড়বে কিনা, বাড়লে কত দিন বাড়বে, নাকি একটি সময় ঘোষণা করে সীমিত পরিসরে খোলার ঘোষণা হতে পারে—এসব বিষয় জানা যাবে আজ।

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এদিন জরুরি সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে কথা বলবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনটি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর